সংসদ নির্বাচনের মনোনয়ন জমার শেষদিনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ; শুক্রবার জানা যাবে প্রার্থীর সংখ্যা,বললো ইসি
নির্বাচনের তফসিল আর পেছানোর হচ্ছে না, বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। আজ প্রার্থী মনোনয়নপত্র জমা কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিং করে নির্বাচন কমিশন।এসময় ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়ন জমা শেষ, এখন আর তফসিল বাড়ানোর কোন সুযোগ নেই।সংসদীয় আসনে মোট কতো প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে তা আগামীকাল জানানো হবে।এর আগে, নির্বাচন ভবনে সিইসিসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, জাতীয় নির্বাচন ঘিরে সবখানে নজরদারী করা হচ্ছে।
