post
বাংলাদেশ

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ‘৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকদের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তা জনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে ঘোষণাটি সারাদেশে ছড়িয়ে পড়ে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বঙ্গবন্ধুর ঘোষণার মূল্যবান দলিলটি সেখানে লিপিবদ্ধ হয়েছে এভাবে ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি, যে যেখানে আছেন, যার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এদিন সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

post
বাংলাদেশ

সিআইপি পদক পাওয়ায় শওকত আলীকে সংবর্ধনা

কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী সোহাগ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদক পাওয়ায় সংবর্ধনা ও মেজবান আয়োজন করেছে লায়ন গ্রুপ কাতার। দোহা ঘরোয়া গ্রান্ড হলে ব্যবসায়ী জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। কমিউনিটি নেতা মোল্লা রাজ রাজি ও ওমর শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খাইর উদ্দিন, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো: কামাল উদ্দিন, বিসিকিউর ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও ফেনি সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি আকবর হোসেন বাচ্চু, ফেনি সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সেলিম ও কমিউনিটি নেতা জসিম উদ্দিন দুলালসহ অনেকে।

post
বাংলাদেশ

রমজানে বেড়েছে রেমিট্যান্স

প্রতি বছরের মতো এবারও রমজানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। মার্চের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী অর্থ এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এ বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

post
বাংলাদেশ

ভুটানের সাথে তিন সমঝোতা স্মারক

ভুটানের রাজধানী থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা,কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চুক্তিসহ, মোট তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে, তিনটি সমঝোতা স্মারক সই হয়। দু’দেশের পক্ষে বইতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও নবায়ন হয়েছে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি।

post
বাংলাদেশ

বাংলাদেশ কোনো দেশের প্রভুত্ব মানবে না

রক্তের দামে কেনা বাংলাদেশ কোনো দেশের প্রভুত্ব মানবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে একথা বলেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্রের কথা বলে বর্তমান সরকার ভিন্ন কায়দায় ও ছদ্মবেশে, একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। বলেন, দেশকে পরাধীন করার ক্ষমতা কারও নেই। বর্তমান শাসকগোষ্ঠী যারা নানা নাটক কোরে, জোর কোরে ক্ষমতা দখল কোরে আছে,তাদের একদিন চলে যেতেই হবে। সমাবেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির এ শীর্ষ নেতা।

post
বাংলাদেশ

স্থীতিশীল থাকলে দেশের উন্নয়ন হয়

দেশে স্থীতিশীল পরিস্থিতি থাকলে দেশের উন্নয়ন হয়। আর আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া পঁচাত্তরের পর ক্ষমতাসীনরা হত্যাযজ্ঞ,নির্বাচনী প্রহসন সহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ড ঘটিয়ে, দেশকে পিছিয়ে দিয়েছিলো বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এসময় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায়, এ বছর ১০ বিশিষ্ট ব্যাক্তির হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে, তাদের পদাঙ্ক অনুকরণ করে সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও স্বাধীনতার চেতনা ও হারানো গৌরব ফিরিয়ে আনতে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতার বিষয় উল্লেখ করেন তিনি।

post
বাংলাদেশ

১০০ নিয়োগ দেবে দারাজ

অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘প্যাকেজ হ্যান্ডলার’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম: প্যাকেজ হ্যান্ডলার পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: পুরুষ বয়স: সর্বনিম্ন ১৮ বছর কর্মস্থল: ঢাকা (তেজগাঁও, উত্তরা) আবেদনের নিয়ম: আগ্রহীরা Daraz Bangladesh Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
বাংলাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম’

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠন ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম’। ২৫ মার্চ সোমবার বিকেলে সোনারগাঁও হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে নারী সংসদ সদস্যদের সমন্বয়ে ‘‘তামাকবিরোধী সংসদীয় নারী ফোরাম গঠন’’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি।উন্নয়নকর্মী, কথাসাহিত্যিক ও কলামিস্ট স্বপ্না রেজার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর লিড পলিসি এডভাইজর এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।সভাপতির বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, ‘‘ফোরাম গঠনের পর থেকে সংসদ সদস্যবৃন্দ তামাকমুক্ত বাংলাদেশ গঠনে ব্যাপক অগ্রগতি অর্জন করেছেন। এছাড়াও জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর যে ঘোষণা, তা বাস্তবায়নে সংসদ সদস্যরা কাজ করছে এবং সামনের দিনগুলোতে একত্রে আরও নতুন উদ্যমে কাজ করবে।’’নবগঠিত তামাক বিরোধী সংসদীয় নারী ফোরাম এর আহবায়ক এমপি শবনম জাহান শীলা বলেন, ‘‘নারী স্বাস্থ্যের নীরব ঘাতক ধোঁয়াবিহীন তামাক। নারীদের মধ্যে বৃহত্তর একটি জনগোষ্ঠী তামাকের কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। শুধু তাই নয়, পাবলিক প্লেসে ধূমপানের কারণে অধূমপায়ী নারী ও শিশুরাও মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে। তামাকের এসব ক্ষতি থেকে সবাইকে রক্ষার জন্য দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনী পাস করতে হবে। কেননা, যত দ্রুত আইন পাস হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এই অগ্রগতি ধরে রাখতে ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’’প্রধান আলোচক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন , “প্রতিদিন ৪২২ জন মানুষ প্রাণ হারান তামাক ব্যবহারের কারনে। এই মৃত্যুর মিছিল ঠেকাতে আমাদের তামাকের ব্যবহার নিয়ে সচেতন হতে হবে। পরোক্ষ ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাকের হাত থেকে আমাদের নারী ও শিশুদের রক্ষা করতে হবে। তামাকের ভয়াল ছোবলের মুখে রয়েছে তরুন প্রজন্ম। তরুণদের জন্য ভয়াবহ ই-সিগারেট নিয়েও আমাদের সচেতন হতে হবে।তামাক কোম্পানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম প্রচার প্রচারণার মাধ্যমে তরুণ সমাজকে আকৃষ্ট করে থাকে। এই বিষয়ে আমাদের হতে হবে যথেষ্ট সচেতন। একত্রে সকলের সমন্বয়ে একদিন আমরা প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে পারব।’’সভায় জনাব শবনম জাহান শীলা-এমপি (মহিলা আসন-২৪) কে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়। ফোরামের অন্যন্য সদস্যগণ হলেন - মাহফুজা সুলতানা-এমপি, (মহিলা আসন-৬), জারা জাবিন মাহবুব-এমপি, (মহিলা আসন-৭), পারভীন জামান-এমপি, (মহিলা আসন-৯), শেখ আনার কলি পুতুল-এমপি, (মহিলা আসন-৩০), সানজিদা খানম-এমপি, (মহিলা আসন-৩২), মাসুদা সিদ্দিক রোজী-এমপি, (মহিলা আসন-৩৪), ফরিদা ইয়ছমীন-এমপি, (মহিলা আসন-৩৫), নাজমা আকতার-এমপি, (মহিলা আসন-৩৭), লাইলা পারভীন-এমপি, (মহিলা আসন-১৩), আশরাফুন্নেছা-এমপি, (মহিলা আসন-৪৪), হাসিনা বারি চৌধুরী-এমপি, (মহিলা আসন-৩১), এবং অনিমা মুক্তি গোমেজ (মহিলা আসন ২৯)।এছাড়াও নবগঠিত ফোরামের নারী সাংসদগন তাদের বক্তব্যে ফোরামের ভবিষ্যৎ কার্যাবলী নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

post
বাংলাদেশ

৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

বিশ্ববিদ্যালয় জীবনে ৭৬ শতাংশ ছাত্রীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। ছাত্রীদের জন্য তুলনামূলক বেশি অনিরাপদ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্লাস্ট আয়োজিত ‘যৌন হয়রানি নিরসনে উচ্চ আদালতের নিদের্শনা: বর্তমান অবস্থা ও বাস্তবায়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এক জরিপের ফলাফল তুলে ধরে এসব তথ্য উপস্থাপন করা হয়। সভায় আলোচকরা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নিদের্শনার পরও সবগুলো বিশ্ববিদ্যালয়ে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি না হওয়া দুঃখজনক। নীতিমালার কারণে অনেক ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয় না। এজন্য এ বিষয়ে যুগোপযোগী আইন প্রণয়নের প্রস্তাবও তুলে ধরা হয় আলোচনায়। জরিপের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ৭৬ শতাংশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৬ শতাংশ এবং মেডিকেল কলেজে যৌন হয়রানির শিকার হন ৫৪ শতাংশ ছাত্রী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যেষ্ঠ সহপাঠী ও শিক্ষকদের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতন, হয়রানি ও ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হন ৭৪ শতাংশ নারী শিক্ষার্থী। অনলাইন প্ল্যাটফর্মে অশালীন, ক্ষতিকর মন্তব্যের মাধ্যমে ৫৭ শতাংশ নিপীড়নের ঘটনা ঘটে জানিয়ে সভায় জানানো হয়, ইন্টারনেট ব্যবহারকারী ৫০ শতাংশের বেশি নারী অনলাইনে সহিংসতার শিকার হন। জরিপ অনুযায়ী, নিজ শ্রেণির চেয়ে অন্য শ্রেণির শিক্ষার্থীরাই ছাত্রীদের বেশি হয়রানি করেন। দুই-তৃতীয়াংশ ছাত্রী তাদের মাধ্যমে হয়রানির শিকার হন। ছেলে সহপাঠীদের মাধ্যমে ২৫ শতাংশ এবং ক্যাম্পাসে আসা অন্য পুরুষদের মাধ্যমে ৭ দশমিক ৯ শতাংশ ছাত্রী হয়রানির শিকার হন।

post
বাংলাদেশ

নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়

নাটোর জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ০৬টি পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নাটোর চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মস্থল: নাটোর বয়স: ২৫ মার্চ ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের নিয়ম: আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ২৫ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: ইত্তেফাক, ২৪ মার্চ ২০২৪

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.