বাংলাদেশ

বাংলাদেশ কোনো দেশের প্রভুত্ব মানবে না

post-img

রক্তের দামে কেনা বাংলাদেশ কোনো দেশের প্রভুত্ব মানবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে একথা বলেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্রের কথা বলে বর্তমান সরকার ভিন্ন কায়দায় ও ছদ্মবেশে, একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। বলেন, দেশকে পরাধীন করার ক্ষমতা কারও নেই। বর্তমান শাসকগোষ্ঠী যারা নানা নাটক কোরে, জোর কোরে ক্ষমতা দখল কোরে আছে,তাদের একদিন চলে যেতেই হবে। সমাবেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির এ শীর্ষ নেতা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.