ভুটানের রাজধানী থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা,কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চুক্তিসহ, মোট তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে, তিনটি সমঝোতা স্মারক সই হয়। দু’দেশের পক্ষে বইতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও নবায়ন হয়েছে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি।
