post
অনুষ্ঠান

বার্মিংহামে প্রবাসীদের ঈদ পূণর্মিলনীর প্রস্তুতি

মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডস ইউকের ঈদ পূর্ণমিলনীকে সামনে রেখে বার্মিংহামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছেl স্মলহীথের একটি হলে এ সম্মেলনের আয়োজন করা হয়l সম্মেলনটি যৌথ পরিচালনা করেন সাংবাদিক জাহিদ হোসেন শাহিন ও তোফায়েল আহমেদ। এতে বক্তব্য রাখেন সংগঠনটির আহবায়ক হিফজুর রহমান খানl এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজির উদ্দিন,মিসবাহ উদ্দিন লোদী,আসলাম উদ্দিন,কয়েস উদ্দিন,মাওলানা মাহবুব উদ্দিন,মনিরুল হক,জয়নাল আবেদীন,ফখরুল ইসলাম,আব্দুল মন্নান,জাহাঙ্গীর হোসেন মন্নান, হারুন রশিদ,লুৎফুর রহমান,হাবিবুর রহমান,আব্দুল মুহিত ও বেলাল উদ্দিনসহ অনেকেl সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ই মে বার্মিংহামের বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত হবে এ পূর্ণমিলনী। বর্ণিল এই অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়নের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি গুণীজনদের সম্মাননা দেয়া হবেl

post
এনআরবি বিশ্ব

চলতি মাসের প্রথম ১৯ দিনে রেমিটেন্স এসেছে ১৪ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৯ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১২৮ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার,বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার।

post
এনআরবি বিশ্ব

বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের

গ্রিসে অবস্থানরত প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। দেশটির রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালিদ, কাউন্সিলর বিশ্বজিত কুমার পল ,দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,সিনিয়র সহ -সভাপতি শেখ আলামিন সিআইপি, গ্রীস যুবলীগ, ছাত্রলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.