post
এনআরবি বিশ্ব

জমকালো আয়োজনে নিউইয়র্ক মাতালো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

গত ২১ই জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের চিফ গেষ্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙ্গালী, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়াল সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "এনআরবিসি টিভি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের একটি প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইন্জিনিয়র খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আঁছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দু'টোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান। জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব , রিয়া , জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল । এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমান্য চিত্র দেখানো হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় । এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন "কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ । মনমাতানো গানের মুছনায় আর বাহারী বাঙ্গালীয়ানা খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় দুইদিনের ঈদ উদযাপন

গত ২ ও ৩ মে (সোম- মঙ্গলবার) দুইদিন যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিডনিতে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর সিডনির মুসলিম সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশিরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন।মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানরা পালন করেন ঈদ-উল ফিতর। শুধু মুসলিম অধ্যুষিত দেশগুলোতেই নয়, এই ঈদ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় বিশ্বের নানা দেশে, নানা রূপে। ধর্মীয় অনুভূতির সঙ্গে সঙ্গে কোনও দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে মিশে যায় এই উৎসব।আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজের জন্য সমবেত হন স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা পার্কে। আবার কোথাও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হওয়ায় একাধিক সময়ে নামাজের আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে কোনও কোনও মসজিদে বা কমিউনিটি হলগুলোতে বিশাল আকারের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।সিডনিতে দুইদিনই সাধারণ কর্মদিবস থাকায় খুব সকাল থেকেই ঈদের জামাত শুরু হয়। ঈদের নামাজে বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। করোনার বিধিনিষেধ না থাকায় সারাদিন সিডনি প্রবাসী বাংলাদেশিরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাসায় বাসায় বেড়িয়ে আড্ডায় মেতেছেন দীর্ঘ সময় নিয়ে। পাশাপাশি দেশে বাবা-মা, আত্মীয়-পরিজনের সঙ্গে অনেকেই দিনভর ফোনালাপে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।অস্ট্রেলিয়ার মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলীয় নেতা ও প্রথম সারির নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

সিডনিতে নারী দিবসের আয়োজনে বাংলাদেশ লেডিস ক্লাব

অস্ট্রেলিয়ার সিডনির বিডি হাব মিলনায়তনে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কানায় কানায় পূর্ণ বিডি কমিউনিটি হাব এর মিলনায়তনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন শ্যামা রেইন।প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া’র আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কামরুন চৌধুরী লিন্ডা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোলাক চ্যান্টিভং এমপি, ম্যাকুরিফিল্ডের সংসদ সদস্য, ড. সাবরিন ফারুকী, নারী সংগঠক ও কাউন্সিলর, মিসেস গেইল টেইলর, রোটারি ক্লাব ইঙ্গেলবার্নের প্রাক্তন সভাপতি, ফেরদৌসি ওবায়েদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক হাউস অফ সাকিনা, তাসনিয়া আলম হান্নান, সহ- প্রতিষ্ঠাতা এরাইসজ ফাউন্ডেশন ও ডা. জেসি চৌধুরী, প্রাক্তন সভাপতি বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস।বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন তার সূচনা বক্তব্যে বলেন, আমরা দৃঢ়ভাবে আশা করছি নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আরও বেগবান হবে। পরে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য পেশ করেন। এত অল্প সময়ে ক্লাবটি যেভাবে তাদের কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.