অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়। নতুন যুক্ত হওয়া এ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ১৩টি বেসরকারী প্রতিষ্ঠানও। আগের ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়া এ শিক্ষা-প্রতিষ্ঠানগুলোও এখন থেকে দেশটিতে পাবে সমান মর্যাদা। তবে ইংরেজি দক্ষতা স্কিল-আইএলটিএস সহ বেড়েছে বেশ কিছু কঠিন নির্দেশনা।
শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক সভ্যতার নাম অস্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এ দেশটিতে উচ্চ শিক্ষা বা অভিবাসনের জন্যে প্রতি বছর পাড়ি জমান হাজারো স্বপ্ন বিলাসী। বাংলাদেশীদের জন্যেও অন্যতম প্রছন্দের নাম বৈচিত্রময় এ দেশটি।
বাংলাদেশীদের জন্যে সেই সুযোগ আরও সহজ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে আরও ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের মতো সমান মর্যাদা।
এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা গ্রহনও সহজ হবে। কর্ম ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা।
তবে ওশেনিয়ার এ দেশটিতে যাওয়ার জন্যে ইংরেজি দক্ষতা স্কিল-আইএলটিএস সহ বেড়েছে বেশ কিছু কঠিন নির্দেশনা।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ বিশ্ববিদ্যালয় গুলো অর্ন্তভূক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ব্র্যাক, ড্যাফোডিল,ইস্ট ওয়েস্টসহ প্রথম সারির শিক্ষা-প্রতিষ্ঠান।
