এনআরবি সাফল্য

সংখ্যা নয় মানই আমাদের মূল লক্ষ্য, ডব্লিউইউএসটিতে ১০০০ নতুন শিক্ষার্থী ভর্তিতে চ্যান্সেলর আবুবকর হানিপ

post-img

বিশেষ এক অর্জনকে উদযাপন করতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল শিক্ষক-কর্মকর্তারা গত সপ্তাহে একত্রিত হয়েছিলেন ভার্জিনিয়াস্থ ক্যাম্পাসের হলরুমে। উপলক্ষ্যটা ছিলো, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির পরিচালনার দায়িত্ব নেবার পর দুই বছরে এক হাজার নতুন ছাত্রছাত্রী ভর্তির মাইলফলক উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে এই সফল বাংলাদেশি-আমেরিকান শিক্ষা-উদ্যোক্তার মালিকানায় পরিচালিত হচ্ছে। ২০২১ সালে বিশ্ববিদ্যালয়টির মালিকানা গ্রহণের সময় মাত্র ৩১৪ জন পুরনো শিক্ষার্থী ছিলো। এরপর নতুন করে ঢেলে সাজাতে শুরু করেন আবুবকর হানিপ।

চব্বিশ মাসেরও কম সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে বিশ্ববিদ্যালয়টি। বিশ্বের ১২১ টি দেশ থেকে আসা আন্তর্জাতিক ছাত্রছাত্রী এতে ভর্তি হয় । উইন্টার কোয়ার্টারের ক্লাস শুরুর পরপরই এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়।

এই অজর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। তাদেরকেই শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে এক মধ্যান্হ ভোজের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।


সেখানে চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, এটি একটি মাইলফলক। এত স্বল্প সময়ের মধ্যে এক হাজার শিক্ষার্থীর ভর্তির বিষয়টি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। কিন্তু আমরা সংখ্যার দিকে নই আমােদর মনোযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের উন্নয়ন নিয়ে। কোন উল্লাস নয় সবাইকে উদ্দীপ্ত করার লক্ষ্যে এই আয়োজন।

চ্যান্সেলর আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির দুই বছর আগে দায়িত্ব নিলেও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে। এই সফলতায় বেশ উচ্ছাসিত দেখা গেছে প্রেসিডেন্টকে। তিনি বলেন এটি স্মরণীয় মুহুর্ত। একটি দলগত সফলতা। একে ধরে রেখে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই রূপরেখা তৈরি করতে হবে।

স্বল্প সময়ের মধ্যে এই সফলতায় আনন্দিত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস’র পরিচালক ড. মার্ক এল রবিনসন, দুই ভাইস প্রেসিডেন্ট ড. র্জাফর পিরিম ও ড. শ্যান চো। এই আনন্দ মুহুর্তের অনুভূতি ও ভবিষ্যত ভাবনার কথা শেয়ার করেন তারা। এটি একটি দলগত প্রচেষ্টার ফসল বলেই তারা উল্লেখ করেন নিজ নিজ বক্তব্যে।

বিশ্ববিদ্যালয়ের সিএফও ফারহানা হানিপ বলেন এই অর্জন সকলের। এবং একে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন সকলের লক্ষ্য। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করলে একসঙ্গেই বড় হতে পারবো।

ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের নেতৃত্ব নতুন শিক্ষা পদ্ধতি ও লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ডব্লিউইউএসটির অর্ধশত দক্ষ কর্মকর্তা কর্মচারী। দু’বছরের ব্যবধানে অর্জনের এমন মাইলফলক ছোঁয়ায় তারাও এখন উদ্দীপ্ত। নতুন লক্ষ্য অর্জনের অঙ্গীকার এখন তাদের কন্ঠে।

পরে কেক কেটে উদযাপন করা হয় সফলতার এই মাইলফলককে। ছিলো মধ্যাহ্ন ভোজের আয়োজনও।

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এখানে ১২ শ ৫০ জন। এর মধ্যে পাঁচশোর বেশি বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

এফ-১ ভিসা নিযে সরাসিরে এই বিশ্ববিদ্যালয়ে যেমন অনেকে পড়তে এসেছেন। অ্যাফোরডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল হবার কারণে অনেক শিক্ষার্থী আবার অন্য বিশ্ববিদ্যলয় থেকে এখানে ট্রান্সফার নিয়ে ভর্তি হয়েছেন। এখানে বর্তমানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ- বিবিএ কোর্সে বিশ্বের ১২১ দেশের শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছেন। এটি যুক্তরাষ্ট্রে কোনো বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.