বাংলাদেশ

মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী

post-img

সিলেট-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-আফগানিস্তানের মতো কোনো দেশ না যে, মোড়লরা যা ইচ্ছা তাই এখানে করতে পারবেন। তিনি বলেন, কেউ যদি অন্যায়ভাবে বাংলাদেশের সঙ্গে কোনো আচরণ করে তা ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের হয়েছে।

শুক্রবার সকালে সিলেটে তার নির্বাচনি প্রচারণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকালে নগরীর উপশহর এলাকায় দলের নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন মোমেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান তিনি। উপশহর এলাকায় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। এ সময় বিএনপির অসহযোগ আন্দোলনকে দুঃখজনক মন্তব্য করে মোমেন বলেন, ‘তারা (বিএনপি) মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবে না; কিন্তু বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’

নির্বাচনের পর কোনো ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে কিনা বাংলাদেশ- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, এগুলো করে কোনো কোনো মোড়ল দেশ। আমরা সেজন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা চারটিখানি দেশ না, ১৭০ মিলিয়ন মানুষের দেশ। পৃথিবীর মধ্যে ৩৩তম অর্থনীতির দেশ। ছোট কোনো দেশ যেমন আফগানিস্তান ২৯ মিলিয়ন মানুষের দেশ; ওখানে উলটা-পালটা করতে পারে তারা। বাংলাদেশ সেই অবস্থায় নেই। আগে এক সময় তাদের ওপর নির্ভরশীল ছিলাম। এখন বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসী, আমাদের অর্থনীতি অনেক সবল। সুতরাং কোনো হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিচ্ছে, কী কাজ হয়েছে? যদি কোনো ধরনের অপকর্ম করতে চায়, তা ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের আছে।  

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.