চীনের ঝেচিয়াং নরমাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০২৪।
প্রতিবারের ন্যায় এবারও সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্কয়ারে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রদর্শন করা হয় বিভিন্ন দেশের হরেক রকম খাবারও। মোট ২৬টি স্টলে মুখরোচক বাহারি খাবারের পসরা নিয়ে হাজির হয় ২৬টি দেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার ও দেশীয় দর্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায়, রসগোল্লা, পাটিশাপটা, পুলি পিঠা, সেমাই ও পোলাওসহ বিশেষ স্বাদের চটপটিও। সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক তত্তাবধায়নে ছিলেন মো: মাহমুদুর রহমান রোকন, মোবারক হোসাইন ও সাদিয়া সারমিন। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন, মিজানুর রহমান, মো: মারুফ, মো:আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, মিনহাজুল তাহমিদ, এস এম আদনান, হাবিব হাসান, শাকিল ভুইয়া ও জিনিয়াসহ অনেকে।
