অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। তবে প্রবাসে থেকেও দেশের জন্যে তারা রাখছেন অবদান,বহিঃবিশ্বে তুলে ধরছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। তাদের কাজের স্বীকৃতি হিসেবে পাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক পুরষ্কারও। ইউরোপের দেশ জামার্নির প্রবাসীরাও রয়েছেন এই সারিতে। এ অভিবাসীদের লক্ষ্য বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করানো।
জীবিকার তাগিদে জামার্নিতে বসবাস করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। অভিবাসন নির্ভর দেশটিতে বাংলাদেশীদের বসবাসও বেশ পুরনো। যেখানের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছেন এই বাংলাদেশী প্রবাসীরা।
তাদেরই একজন সফল জার্মান প্রবাসী বাংলাদেশী,শিব শংকর পাল। যিনি এখন পর্যন্ত ১২৭টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন। তুলে ধরেছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। ১৯৮৯ সাল থেকে শুরু হয় তার স্বপ্ন ছোঁয়ার এই মিশন।
শিব শংকরের লক্ষ্য, বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। তাইতো লাল-সবুজকে বুকে নিয়ে অবিরত ছুঁটছেন আন্তর্জাতিক এই দৌড়বিদ।
দেশটির আরেক সফল প্রবাসী হামিদুল খান, সম্প্রতি পেয়েছেন ‘পিপল অব রেসপেক্ট’ পুরষ্কার। সামাজিক কাজের প্রতিদান হিসেবে জার্মান সরকার তাকে এই সম্মানে ভূষিত করেছে। দেশটিতে সাধারন মানুষের জন্যে কাজ করছেন এই বাংলাদেশী।
জামার্নিতে বাংলাদেশীদের পথ চলা সহজ ছিলো না। তাইতো নতুন প্রজন্মের বাংলাদেশীদের মাঝে এই প্রবাসীরা তুলে ধরার চেষ্টা করছে
