এনআরবি সাফল্য

ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা দিলো মিশরে বাংলাদেশি শিক্ষার্থীরা

post-img

লাল সবুজের পতাকা খচিত ব্যানারে অসহায় গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে মিশরে অধ্যয়নরত একদল বাংলাদেশি শিক্ষার্থী।

বাংলাদেশ ভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের ‘বাঙালি চ্যারিটিজ’ ফাউন্ডেশনের সঙ্গে তাদের লোগো সংবলিত ব্যানার লাগিয়ে গাজার জনগণের কাছে বাঙালি মুসলিমদের পাঠানো সহায়তা পৌঁছে দিতে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে বিশ্ব বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল বাংলাদেশি শিক্ষার্থী। এরই মধ্যে তাদের সম্মিলিত উদ্যোগে বাংলার লাল-সবুজ পতাকা খচিত ব্যানারে ‘তিন মিলিয়ন ইজিপ্টশিয়ান পাউন্ড’ এর সমমূল্যের খাদ্যদ্রব্য, পানীয়, শীতবস্ত্র, জরুরি ওষুধ সামগ্রী ও কাফনের কাপড়সহ প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র গাজায় পাঠাতে সক্ষম হয়েছে তারা।

মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার, ড. আহমদ আততয়্যিব (হাফি) এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত, আল-আজহারের গাজাবিষয়ক চ্যারিটিজ ফান্ড ‘বাইতুয যাকাত অ্যান্ড চারিটিজ ফাউন্ডেশন’এর মাধ্যমে এই সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে বলে জানান বাংলাদেশি শিক্ষার্থীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.