বিশেষ প্রতিবেদন

সরকারের নানামুখি উন্নয়নে, বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বাসিন্দারা পাচ্ছেন শহরের সুবিধা; প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

post-img

বরিশাল এক আসনের আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা একসময় ছিল অবহেলিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই উপজেলায়, বহু স্কুল কলেজের ভবনসহ নানা স্থাপনা তৈরিতে এখন শহরের সুবিধা পাচ্ছে বাসিন্দারা।

এই উন্নয়ন চলমান রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায় সাধারন মানুষ। বরিশাল বিভাগের সিমান্তবর্তী আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল ১ আসন। শিক্ষা সংস্কৃতি রাজনীতি ও ভৌগলিক দিক থেকে সবসময় গুরুত্বপূর্ন এ উপজেলা।


এখানে বর্তমানে মেডিকেল এসিন্ট্যান্ট স্কুল,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মডেল মসজিদ,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বহু গ্রামীন সড়ক উন্নয়ন,গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মান ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মানসহ গত ১৪ বছরে এই আসনের বিভিন্ন প্রকল্পের ফলে, গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এমনটা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত।

যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে উপকৃত হয়েছেন সাধারন মানুষ, এমনটা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত।প্রত্যন্ত গ্রামাঞ্চলে আধুনিক সড়ক ব্যবস্থা ও সার্বক্ষনিক বিদ্যুতায়নে শহরের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.