এনআরবি বিশ্ব

আবুধাবিতে স্পীডবোট দূর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু; কমিউনিটিতে শোকের ছায়া

post-img

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্পীডবোট দূর্ঘটনায় মোকতার হোসেন নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন আহত হন। তাঁরা সবাই চট্টগ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিসাধীন রয়েছে।


জানা যায়, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর শিক্ষা বিষয়ক সম্পাদক জোবাইদুল করিম, মোহাম্মদ নবী ও মোকতার হোসেন সাগরে মাছ ধরে ফেরার পথে তাদের স্পীডবোট বিকল হয়ে পড়লে সন্ধ্যায় সাহায্যের জন্য অন্য একটি বোট আনা হয়। সাহায্যকারী বোটটি বিকল বোটকে টেনে কূলে আনার সময় রশি ছিড়ে পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা জোবাইদুল ও নবী পাড়ে উঠতে পারলেও মোকতার তলিয়ে যায়। পরে মোকতারের লাশ উদ্ধার করা হয়। নিহত মোকতার আবুধাবিতে ভিসা প্রোসেসিং অফিস কাজ করতেন। তিনি সস্ত্রীক সেখানে বসবাস করছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.