বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ আরো বেগবান করতে যাত্রা শুরু করলো তাহেরা সুপার বাজার মিলান ইতালি।
মিলানের প্রানকেন্দ্র ভিয়া পাদোভা নাইনটি ফোরে তাহেরা সুপার বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা কল্যাণ সমিতি মিলান ইতালির সভাপতি রিপন খান। আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বেপারী টিপু, লিপু বেপারী, শিপু বেপারী, টিটু বেপারী ও ফরহাদ মুন্সি। দোয়া মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাজমুল হোসেন সুরুজ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকসহ মিলান কমিউনিটির সদস্য ও প্রবাসীরা।
