বিশেষ প্রতিবেদন

শিশুদের মানসিক বিকাশে জয়পুরহাটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিনি শিশুপার্ক নির্মাণ

post-img

শিশুদের বিনোদন,মানসিক বিকাশ ও স্কুলে যাওয়ার আগ্রহ বাড়াতে, জয়পুরহাটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্মাণ করা হয়েছে, মিনি শিশুপার্ক।এতে শিশুরা স্কুলমুখী হওয়ার পাশাপাশি ঝড়েপড়া রোধ হচ্ছে। আরও  খেলনা সামগ্রী ও প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এমন মিনি শিশুপার্ক গড়ে তোলার দাবী অভিভাবক ও শিক্ষকদের। আর এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন,সংশ্লিষ্টরা।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির নিউ বেইজড প্লেয়িং এক্সেসরিজ প্রকল্পের আওতায়, জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি,কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিনোদনের জন্য, ৯৩ টি স্কুলে সরকার ১ লক্ষ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে,স্কুল চত্তরে মিনি শিশুপার্ক গড়ে তুলতে। এছাড়া, স্থানীয় সংসদ সদস্যরা তাদের বরাদ্দ থেকে বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে মিনি শিশু পার্ক গড়ে তোলার জন্য,আরো প্রায় ১শটি স্কুলে বরাদ্দপত্র দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয় চত্তরে দৃষ্টিনন্দন এমন শিশুপার্কে খেলার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন স্কুলে এমন পার্ক নির্মাণ হওয়ায় স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা।


শিশুদের মেধা বিকাশের জন্য সরকারের পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্যদের এমন উদ্যোগ প্রশংসার দাবীদার বলে জানান, জয়পুরহাট কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। স্থানীয় সংসদ সদস্যরা পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়গুলোতে,এসব খেলনা সামগ্রী স্থাপন করেছেন। বললেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। জেলার ৩শ ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে এমন মিনি শিশুপার্ক গড়ে তোলার দাবী অভিভাবক ও শিক্ষকদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.