বাংলাদেশ

বরিশালের ২২ প্রার্থীর মনোনয়ন জমা !

post-img


জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে এখন পর্যন্ত ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৩ আসন থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বরিশাল-৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ নেতাকর্মীরা। অপরদিকে, বরিশাল-৩ আসন থেকে ওয়াকার্স পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.