সংবাদ

‘রবি-মঙ্গলবার ৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে’

post-img

আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিরকল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। ব্যাংক, বীমা ও আদালত তাদের মতো করে সময় নির্ধারণ করবে। মঙ্গলবারের পর কারফিউয়ের সময় অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করা হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার সীমিতভাবে চলে সরকারি অফিস।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.