বাংলাদেশ

‘আওয়ামী লীগ কারো দাসত্ব করে না’

post-img

ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া আওয়ামী লীগ কারো দাসত্ব করে না বলেও জানান তিনি।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। তিনি বলেন,বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন,আন্দোলন সংগ্রামে জনগণের সাড়া না পেয়ে ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে।

আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে বিশ্বাস করে উল্লেখ করে, তাঁর দল কখনো বিদেশী শক্তির কাছে মাথা নত করে না বলেও জানান তিনি। কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.