এনআরবি বিশ্ব

বাংলা কালচারাল সেন্টার পাচ্ছেন মিশিগানের প্রবাসীরা

post-img

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালিরা পেতে যাচ্ছেন একটি কালচারাল সেন্টার। বাংলা সংস্কৃতি চর্চার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা এ সেন্টার গড়ছেন। নাম ‘মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার’। 

এর অবস্থান ওয়ারেন শহরের ৯ মাইলের ২২০২১ মেমফিস এভিনিউয়ে। জানা গেছে, ১১ জুন আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করা হবে। ড. দেবাশীষ মৃধা এ সেন্টার গড়তে প্রায় তিন লাখ ডলার খরচ করেছেন। ভবনের সংস্কার কাজ চলছে। মৃধা পরিবার জানায়, সেন্টারের জন্য আরও দুই লাখ ডলারের বাজেট রয়েছে।    

ড. দেবাশীষ মৃধার বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়। তিনি ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস করে ১৯৯১ সালে আসেন আমেরিকায়। তিনি সেন্ট্রাল মিশিগান ইউনির্ভাসিটির অ্যাসোসিয়েট প্রফেসর। এছাড়া সাগিনা সিটিতে তার নিজস্ব ক্লিনিক রয়েছে।   

মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে থাকছে, বাংলা ভাষা শিক্ষার স্কুল, বাংলা গানের স্কুল, নাচের স্কুল, শেখানো হবে গিটার বাজানো। এ সেন্টারে থাকছে বাংলা সাহিত্য সংসদ। বসবে কবিতা পাঠের আসর। উদযাপন করা হবে জাতীয় দিবসগুলো। আয়োজন করা হবে বাংলা মেলার। 

সরেজমিনে নির্মাণাধীন সেন্টারে গিয়ে দেখা গেছে, সেন্টারের মিলনায়তনটি খুবই চমৎকার। এখানে জন্মদিন, বিবাহবার্ষিকী পালন, সভা-সেমিনারসহ ছোটখাটো অনুষ্ঠান করার বাড়তি সুবিধা রয়েছে। সেন্টারের পাশেই রয়েছে একটি মাঠ এবং পার্ক। ছোট্ট এ মাঠে শিশু-কিশোররা খেলতে পারবে এবং পার্কে বিনোদন পাবে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে ড. দেবাশীষ মৃধা বলেন, বিদেশের মাটিতে বাংলা ভাষা, সংস্কৃতি ও দেশের ইতিহাসকে তুলে ধরার জন্যই এ প্রয়াস। এখানে আমাদের প্রজন্ম বেড়ে উঠছে। তারা বাংলা সংস্কৃতি সম্পর্কে শেখার কোনো মাধ্যম পাচ্ছে না। তাদের নিজ জাতির সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার জন্য এ কালচারাল সেন্টার। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.