বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে ৪১-২৭ গোলে পরাজিত করেছে। মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তজার্তিক এই সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দলটি জয় তুলে নেয়।
আনসার ভিডিপির মো: রবিউল আউয়াল সর্বোচ্চ ১৫টি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও মোহাম্মদ রাকিবুল হাসান ৮টি, উচু থোয়াই মারমা, সাকিল, শামির, ইমুন, প্রত্যেকেই ৬টি করে গোল করেন। আগামী ২৮ই জুন মালদ্বীপ বিলুডু ইউনাইটেড এর সাথে সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সিরিজের শেষ ম্যাচ ৩০ই জুন মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল অনূর্ধ্ব ১৯ দলের সাথে খেলবে। এদিকে, খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই জয়ের ফলে প্রত্যাশা পূরণের একধাপ এগিয়ে যাবে বলেও মনে করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ভিডিপি ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং মো: জিয়াউল হাসান।
