এনআরবি বিশ্ব

গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনি বিপর্যয়কর ক্ষুধার মুখে

post-img

গাজাজুড়ে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি এখনও বিপর্যয়কর মাত্রার ক্ষুধার মুখে আছে। দুর্ভিক্ষের প্রবল ঝুঁকি বিরাজ করছে দেশটিতে। ইসরায়েল-হামাস যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক ত্রাণ বাধাগ্রস্ত হতে থাকলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না তাদের।

জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি’র এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তাতে আরো বলা হয় যে, গাজার উত্তরাঞ্চলে কিছু লক্ষণ থেকে সেখানে আপাতত দুর্ভিক্ষ চলার আভাস পাওয়া যায়নি। গত মার্চে বলা হয়েছিল উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন। ‘দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন’ আইপিসি এর প্রতিবেদন বলছে, মার্চের পর থেকে উত্তর গাজায় খাবার ও অন্যান্য ত্রাণ সরবরাহ বেড়েছে। পানি,স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবাও গতি পেয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.