এনআরবি বিশ্ব

বলিভিয়ায় সেনা অভ্যুত্থান ব্যর্থ; জেনারেল গ্রেপ্তার

post-img

বলিভিয়ার সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সামরিক বাহিনীর এক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন।

বুধবার জেনারেল হুয়ান হোসে সুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর কয়েকটি ইউনিট রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাসা মুরিয়োতে জড়ো হয়। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেখেছেন, একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের একটি প্রবেশ পথ ধাক্কা দিয়ে খুলে ফেলেছে আর সৈন্যরা ভেতরে প্রবেশ করছে। কিন্তু সন্ধ্যার দিকে সশস্ত্র বাহিনী, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে চলে যায়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.