ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর ওই শিবিরের তাঁবুগুলো আগুনে পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ। রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে আরও বলা হয়েছে, আশ্রয় শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
