বাংলাদেশ

খালেদা জিয়া'র মুক্তির দাবীতে কর্মসূচী ঘোষনা

post-img

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মুক্তির দাবীতে, তিনদিনের কর্মসূচী ঘোষনা করেছে বিএনপি।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কর্মসূচি ঘোষনা করেন। সু চিকিৎসা থেকে বঞ্চিত রাখতে নানা চক্রান্তে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন,একদলীয় শাসন কায়েম করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রাখছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। তার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন শনিবার নয়াপল্টনে সমাবেশ, ১ জুলাই সোমবার সারাদেশের মহানগরে সমাবেশ এবং ৩ জুলাই বুধবার জেলা সদরে সমাবেশের ডাক দিয়েছে দলটি ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.