বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
লুৎফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক বাহরাম খান ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র— মাইয়ুম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর—ইকবাল হোসাইন ও আব্দুল মতিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী—আনছার আহমদ উল্লাহ, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, লুৎফুর রহমান ছায়াদ এবং যুব সংগঠক জামাল আহমেদ খান।
