অনুষ্ঠান

কাতার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডে উদযাপন

post-img

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ সুরক্ষাসহ একাধিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়ে দিনটিকে কাতার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডে উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি কাতার।

ফ্রেন্ডশিপ ডে উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন দুলাল, মোঃ ইসমাইল মিয়া, নুরুল আফসার বাবুল, হাজী বাসার সরকার, শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আবু রায়হান ও মহিউদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , সাধারণ সম্পাদক আমিন রসূল সাইফুল, কমিউনিটি নেতা নুরুল মোস্তফা খোকন, সিআইপি রফিকুল ইসলাম হেলাল, নূর মোহাম্মদ, সৈয়দ আর মিয়া, মহিউদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী ও তৌফিকি এলাহী চৌধুরী। এ সময় বক্তারা বাংলাদেশ এবং কাতারের পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের বন্ধন আরো শক্তিশালী হওয়ার আশা ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.