মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে বলে জানালেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান কুক। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। এছাড়া দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে বাণিজ্য-বিনিয়োগ, অংশীদারিত্ব, জলবায়ু সংকট,অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনার কথাও জানান। বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যে যারা অবৈধ তাদের বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া তারেক রহমানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি শাস্তিপ্রাপ্ত আসামি তার উপযুক্ত শাস্তি সরকার দেবে।
