বাংলাদেশ

সোমবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'সিত্রাং’

post-img

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'সিত্রাং'র অগ্রভাগ আজ সোমবার সন্ধ্যায় দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে। এর কেন্দ্র আঘাত করবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়।

আজ দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি গতি পরিবর্তন করে শুধুমাত্র বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলায় প্রবলভাবে আঘাত করবে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্র পটুয়াখালী ও বরগুনা জেলা দিয়ে অতিক্রম করবে বলে জানান তিনি।

'১৫ জেলায় ৭ হাজার ৩০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে' উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, 'সেখানে ২৫ লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন।'

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.