এনআরবি বিশ্ব

কাতারে চট্টগ্রামের শালিকা রেস্টুরেন্ট উদ্বোধন

post-img

কাতারের বাংলাদেশি অধ্যুষিত আল মানছুরা লুলু এক্সপ্রেসের পাশে চালু করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শালিকা রেস্টুরেন্টের নতুন শাখা।

রেস্তোরাটির স্বত্বাধিকারী মোহাম্মদ তারেককে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এতে অতিথি ছিলেন বিসিকিউর ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সবুজ, এইচ এম রিয়াজ রেজা, প্রতিষ্ঠানের ম্যানেজার নুসরাত জাহান নিশো, প্রেসক্লাব সভাপতি আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক এম এ সালাম, কাজি শামিম ও সজল মালাকার সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির উদ্যোক্তরা জানান, শালিকা রেস্টুরেন্টে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ স্বদেশী খাবার নিয়ে ২৪ ঘন্টাই খোলা থাকবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.