কাতার এর বিশিষ্ট ব্যবসায়ী ও রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতার এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মবিনুল হক চৌধুরীকে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচছা জানিয়েছে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহা এসে পৌঁছালে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতার এর সভাপতি আব্দুল সালাম এর নেতৃত্বে আগত অতিথিকে বিমানবন্দরে শুভেচ্ছা জানানো হয়। এসময়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী ফারুক পেয়ারু, সহ-সভাপতি আলম শাহ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজল মালাকার উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানাতে বিমান বন্দরে আরো উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, তসলিম গনি, মফিজুর রহমান, নজরুল ইসলাম আব্দুল মোতালেব চৌধুরী, রাহাদুল ইসলাম জাহেদ ও আরাফাত সিকদার।
