হাউস অব লর্ডসে আটকে গেলো টরি সরকারের রুয়ান্ডা বিল। প্রথম ভোটাভোটিতে লর্ডস সদস্যরা বলেছেন, রুয়ান্ডার রাজধানী কিগালি এসাইলাম আবেদনকারীদের জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত বিলটি কার্যকর করা যাবে না।
চুক্তিটি অনুমোদন না করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে উত্থাপিত বিলে ২১৪ জনের মধ্যে বিলটির পক্ষে ভোট পড়েছে ১৭১ টি। ইউরোপের আদালত এবং ব্রিটেনের হাইকোর্ট বিলটি নিরাপদ নয় এবং মানবাধিকার বিরোধী বলে রায় দেন। সেই রায় পাশ কাটিয়ে ঋষি সুনাক সরকার রুয়ান্ডার সাথে ‘নিরাপদ বিল‘ নামের নতুন আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভোটিতে ঋষি সুনাক জয়লাভ করলে বিলটি অনুমোদনের জন্য পাঠানো হয় হাউস অব লর্ডসে।
বিলটিকে অনুমোদন দেয়া না দেয়ার পক্ষে বিপক্ষে ভোট গ্রহনের মধ্য দিয়ে লর্ডসে আটকা পড়েছি বিলটি। টেন ডাউনিং স্ট্রীট এ বিষয়ে কোন মন্তব্য করেনি এখনো। আগামী সপ্তায় হাউস অব লর্ডসে এ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।
