এনআরবি বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় নিহত-অন্তত ৪২

post-img

গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।

শনিবার তারা নিহত হয়েছেন বলে হামাস শাসিত গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে। শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এ দিন নিহতদের অধিকাংশই ছিল দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দা। কিন্তু পরদিন নিহত ৪২ জনের সবাই উত্তরের গাজা শহরের বাসিন্দা। গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা রয়টার্সকে জানান, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের অন্যতম আল-শাতির একটি বাড়িতে ইসরায়েলের হামলায় ২৪ জন নিহত হয়েছেন আর আল-তুফায় আরেকটি বাড়িতে হামলায় আরও ১৮ জন নিহত হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.