দূতাবাস খবর

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান হাইকমিশনারের

post-img

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার শাখায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এ আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ারের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজীর সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য এবং শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.