সংবাদ

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

post-img

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ১৮ মে বিশ্ব মিউজিয়াম ডে উপলক্ষে মিউজিয়াম কতৃপক্ষ দেশটির নাগরিক ও রেসিডেন্স ভিসাধারীদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ দেয়। দেশটির প্রাচীন এই শিল্পকর্ম ও ইতিহাস দেখার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরা।

আমিরাতের রাজধানী আবুধাবির আরব সাগরের উপকূলে সাদিয়াত দ্বীপে অবস্থিত আইকনিক গম্বুজ আকৃতির ছাদযুক্ত ল্যুভর মিউজিয়াম। ল্যুভর" একটি শিল্প ও সাংস্কৃতিক জাদুঘর।

জাদুঘরটি ৮ নভেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি আবুধাবি এবং ফরাসি সরকারের মধ্যে ত্রিশ বছরের চুক্তিতে নির্মিত। যা নির্মাণে খরচ হয় প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। যাতে রয়েছে বিশ্ববিখ্যাত প্রাচীন শিল্পকর্ম ও ইতিহাস ঐতিহ্য।

মিউজিয়ামটিতে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ এবং ক্লদ মনেটের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের দ্বারা তৈরি আর্ট ক্লাসিক এবং মাস্টারপিসের একটি বিশাল সংগ্রহ। বিশাল এই শিল্পকর্ম ও আধুনিক স্হাপত্যে দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের নাগরিকরা।

মিউজিয়াম বিনামূল্যে দেখার সুযোগ পেয়ে আবুধাবি সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাবাসীরা।

সাধারনত ল্যুভর মিউজিয়ামে প্রবেশ করতে প্রতিটি টিকেটের দাম পড়ে ৬৩ দিরহাম, যা বাংলাদেশি মূদ্রায় ২ হাজার টাকা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.