টেক মেন্টর

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড শিক্ষার্থীদের শতভাগ স্কলারশীপ ঘোষণা ডব্লিউইউএসটির চ্যান্সেলরের

post-img

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের শিক্ষার্থীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ফুল স্কলারশিপ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬-১৪ বছরের শিশুদের ৩ জন করে ৯টি গ্রুপে ও ১ জন বেষ্ট চ্যাম্পিয়নসহ মোট ১০ জনকে ফুল স্কলারশিপ দেওয়া হবে।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর কাওরানবাজার ভিশন ২০২১ টাওয়ার সফটওয়্যার টেকনলোজী পার্ক কনফারেন্স রুমে এই প্রোগ্রামের মিশন কন্ট্রোলার এবং আসিসট্যান্ট মিশন কন্ট্রোলারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ইঞ্জিনিয়ার হানিপ বলেন, ' বাংলাদেশ ইনোভেশন ফোরামের শিক্ষার্থীরা যদি এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্সে ভর্তি হতে চায় তাদের সরাসরি ৫০% স্কলারশীপ প্রদান করা হবে৷

শিক্ষার্থীদের উদ্দেশ্য হানিপ বলেন, 'অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে শুধু একাডেমিক বিষয়ে পড়াশোনা করানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে দক্ষতার প্রয়োজন হয়, অভিজ্ঞতা দরকার হয়।

আমরা এসব বিষয় মাথায় রেখে ডিগ্রি অর্জনসহ কাজের দক্ষতা অর্জনের সাথে চাকরি জন্য প্রস্তুত করে থাকি।

এছাড়াও আইটি বিষয়ক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরামের শিক্ষার্থীদের পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটিতে ৫০% স্কলারশিপ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান নির্বাহী আরিফুল ইসলাম অপু।

এর আগে দ্বিতীয়বারের মতো ২৯-৩০ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ‘স্পেস রোবটিক্স ক্যাম্প’ আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প। 

দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ থেকে ৪-১৬ বছর বয়সি ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ৩০টি গ্রুপে বিভক্ত হয়ে তারা স্পেস থিমের ওপর প্রায় ৩০টি রোবট তৈরি করে। এ রোবটগুলো বিশেষ করে মঙ্গলগ্রহে এবং চাঁদে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালাতে পারবে। 

এর মধ্যে ছিল স্পেস জাঙ্ক কালেক্টর, কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর, অক্সিজেন ডিটেক্টর, মিথেন ডিটেক্টর ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.