বিনোদন

কানাডার ক্যালগেরিতে সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী

post-img

কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ইসলাম সুফিয়া রানী, ক্যালগেরির আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্তসহ সংগঠনের অন্যরা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ক্যালগেরির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এসটি ডেভিড ইউনাইটেড চার্জে একক সংগীতসন্ধ্যায় অংশ নেবেন বন্যা। একক সংগীতসন্ধ্যায় বরেণ্য শিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, 'আমরা সবাই' সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ক্যালগেরিতে এসেছেন বন্যা। তিনি তার শ্রুতিমধুর সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবেন ক্যালগেরির সংগীতপ্রিয় দর্শকদের।

ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদকপ্রাপ্ত হওয়ার পর এটি তার প্রথম কানাডা সফর। এর পূর্বেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.