মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে প্রথম বাংলাদেশী ব্যান্ড ইউনিক এর যাত্রা শুরু হয়েছে।
রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল সলিলের বলরুমে এ উপলক্ষে লাইভ মিউজিক্যাল ফিয়েস্তা-২০২৪ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ায় পিএইচডি স্কলার লিওরণা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস মিডিয়া সুফী আবদুল্লাহিল মারুফ ও তার সহধর্মিণী মালা খন্দকার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইউনিক ব্যান্ডের লিড ভোকালিস্ট মো: জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, লিওরণা চৌধূরী, আবু হানিফ, ইকরা সুলতানা ইতি। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনি কেএল ইউনিভার্সিটির কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর ডা: এমদাদুল হক, বাংলাদেশের বিখ্যাত নাট্যকার ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী দাতু সেরী কামরুজ্জামান কামাল, দাতু আব্দুর রউফ, সাখাওয়াত হোসেন জোসেফ, মো: মঞ্জু খা, এমদাদুল হক সবুজ, রমজান আলী, জসিম উদ্দিন, মনিরুজ্জামান মনির, মো: রাসেলসহ অনেকে।
