ফরিদপুরের চরভদ্রাসনে ২৫০ জন ইমামের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান হাজী আব্দুর রহিম কল্যান ট্রাস্ট।
বৃহস্পতিবার সকালে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল থেকে গাজীরটেক ইউনিয়নে উপহার সামগ্রি বিতরণ করা হয়। উপহার হিসেবে এদের প্রত্যেককে পঁচিশ কেজি চাল,আলু,পিয়াজ, চিনিসহ বিভিন্ন উপকরণ ও নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপহার দাতা আলমগীর কবিরের বাবা হাজী আব্দুর রহিম,ট্রাস্টের পরিচালক মো.মোস্তফা কবির,চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
