এনআরবি চাকুরী

সরকার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে

post-img

দক্ষ জনবল বিদেশে পাঠাতে সরকার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন।

বৃহস্পতিবার রংপুর আরডিআরএসে বেগম রোকেয়া মিলনায়তনে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সুরক্ষা কার্যক্রমে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সচিব বলেন,প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে সম্মানের সাথে সাথে ভাল বেতনে কাজও পাবেন প্রবাসীরা। এরই লক্ষে জেলা-উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দক্ষ জনবল তৈরী করা হচ্ছে। এসময় সচিবের কাছে বিদেশফেরত কর্মীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.