সংবাদ

মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

post-img

গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন (৪৫) নামের এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামের অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়।

সোমবার (২০ মে) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত সিমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী ও দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হকের মেয়ে।

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালতে এ রায় ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.