এনআরবি বিশ্ব

ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন মুখবের

post-img

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার পূর্ব আজারবাইজান প্রদেশের পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, “প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যু হয়েছে।”

রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফরসঙ্গীরা। কিন্তু ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। এরপর ৪০ জনের বেশি উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর এবং ড্রোন দিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। পরে সোমবার সকালে উদ্ধার অভিযানে যোগ দেওয়া একটি তুর্কি ড্রোন ‘হিট সোর্স’ শনাক্ত করলে দুর্ঘটনাস্থলের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মুখবের। দেশজুড়ে পালিত হবে ৫ দিনের জাতীয় শোক। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.