বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি সরকার।
কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে, আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী পহেলা জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে। আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল। যার কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গিয়েছিল। এর প্রভাবও পড়ে ছিলো ভোক্তা পর্যায়ে। এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় ও শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।
