খেলা

ফোনালাপ ফাঁস: যা বললেন তামিম

post-img

বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের ফোনালাপ ফাঁস নিয়ে হঠাৎ হইচই দেশের ক্রিকেটাঙ্গনে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কলরেকর্ডটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ওই ফোনালাপের নেপথ্য ঘটনা কী তা অবশেষে খোলাসা করলেন তামিম ইকবাল।

মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদ-এর প্রচারকে কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের ঘটনার মঞ্চায়ন। বুধবার সন্ধ্যা ৭টায় ঘোষণা মতো লাইভে আসেন তামিম। এ সময় তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ এবং নগদের নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন।

মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় নানা বিতর্ক। অনেক ভক্তরাই ভেবে নেন, হয়তো বিপিএলে তামিমের দল ছেড়ে অন্য দল গঠন করছেন মুশফিক। কিন্তু পুরো বিষয়টিই ছিল নগদের প্রচার। যা একদিন পরই খোলাসা করলেন এই ক্রিকেটাররা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.