সংবাদ

মালয়েশিয়ায় গিফ্ট ফেয়ার শুরু, আগ্রহ বাংলাদেশি পাট ও চামড়াজাত পণ্যে

post-img

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী ১৪তম গিফ্ট ফেয়ার শুরু হয়েছে। প্রথম দিনেই বাংলাদেশি পণ্য বেশ সাড়া জাগিয়েছে। বাংলাদেশি পাট ও চামড়াজাত পণ্যের প্রতি বিভিন্ন দেশের আমদানিকারক ও ব্যবসায়ীদের আগ্রহ দেখা গেছে। এছাড়া কিয়ামের গৃহস্থালি ও কিচেনওয়ার, ননওভেন ব্যাগের বিষয়েও ব্যবসায়ীদের আগ্রহ দেখা গেছে। মঙ্গলবার কুয়ালালামপুরের আন্তর্জাতিক ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার যাত্রা শুরু হয়। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলার উদ্বোধন করেন ম্যাট্রেডের ডেপুটি চিফ অ্যাক্সিকিউটিভ অফিসার এনকিক আবুবকর বিন ইউসুফ। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মেলা। তিন দিনের ফেয়ারে বাংলাদেশ, লন্ডন, থাইওয়ান, হংকং, সিংগাপুর, ভিয়েতনাম, কোরিয়া ও মালয়েশিয়াসহ মোট ৮টি দেশ অংশ নেয়। ফেয়ারে মোট ২৮৩টি বুথ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ৭টি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.