সৌদি আরবের রিয়াদে পশ্চিম দ্বীরা ইসলামী সেন্টার ও আমিয়াল গ্রুপের যৌথ উদ্যোগে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম দ্বীরা ইসলামী সেন্টারের হল রুমে এ আয়োজন করা হয়। শায়খ আব্দুর রব আফফানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে শায়খ মুহাম্মাদ আব্দুল ওয়াস। এতে প্রধান অতিথি ছিলেন বিচারক মন্ডলীর সভাপতি, ইনভেষ্টর ইঞ্জিনিয়ার ইয়াসীন মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শায়খ মুহাম্মাদ আব্দুল হাই ,শায়খ মুহাম্মাদ বাইয়াজিদ,ইঞ্জিনিয়ার রিফাত আহমাদ, ইকবাল হোসেন ও আব্দুল রহমানসহ অনেকে। এসময় বক্তারা বলেন, দেশটির বাংলাদেশি প্রবাসীদের জন্য ইসলামের আলোচনা নিয়ে, তিন মাস পর পর ইসলামী জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হবে, এবং প্রশ্ন উত্তরের জন্য রাখা হবে বিভ্ন্নি পুরস্কার।
