এনআরবি বিশ্ব

ফ্রান্সে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

post-img

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসের মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে এ সভা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। আলোচনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাশমী, জাকির হোসেন ভূইয়া,মঞ্জুরুল হাসান সেলিম চৌধুরী, শাহজাহান রহমান, মোতালেব খান,উদয়ন বড়ুয়া,নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় সবাইকে মিষ্টিমুখ করানো হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.