এনআরবি লাইফ

প্রবাসীদের মূল্যায়নের আহবান যুক্তরাজ্য কমিউনিটির

post-img

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস। এতে অন্যদের মতো খুশি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরাও। তবে এ অভিবাসীদের অধিকার আদায়ে দূতাবাসগুলোকে দায়িত্ববান হওয়ার আহবান জানিয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্টরা জানান, অভিবাসনের জন্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। জীবন যুদ্ধে থাকা এই প্রবাসীরা দেশের আর্থসামাজিক উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের এই অবদানকে স্বীকৃত দিতে দেশে প্রথম বারের মতো পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।

সরকার ঘোষিত এই দিবসটি বিভিন্ন দেশের মতো যথাযোগ্য মর্যাদায় পালন করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসও। প্রবাসীদের জন্যে এমন আয়োজনে খুশি স্থানীয় কমিউনিটি নেতা আশিকুর রহমানের মতো দেশটির অন্যান্য প্রবাসী বাংলাদেশীরাও।

তবে প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেত্রী আয়েশা চৌধুরী। তিনি বলেন, যেহেতু প্রবাসীরা দেশের বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি। তাই সকল ক্ষেত্রে এই রেমিট্যান্স যোদ্ধাদের মূল্যায়ন করতে হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.