শিক্ষা

রেসিপি শিখুন ফুলকপির বড়া

post-img

শীতের অন্যতম আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। ফুলকপির কোর্মা, ফুলকপির রোস্ট, ফুলকপির পায়েস তৈরি করেও খাওয়া যায়। আবার আপনি চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন ফুলকপির বড়া। শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির বড়া তৈরির রেসিপি-

যা লাগবে তৈরি করতে:

ফুলকপি- ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ, কালিজিরা- এক চিমটি, ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ,লবণ- স্বাদমতো,টেস্টিং সল্ট- এক চিমটি, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ,ডিম- ১টি ও ভাজার জন্য তেল।

তৈরি করার নিয়ম:

ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি চাইলে পছন্দের যেকোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.