এনআরবি বিশ্ব

বেলজিয়ামে বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

post-img

বেলজিয়ামে বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সংগঠন বন্ধুসভা। এতে কমিউনিটির ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্ধুসভার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ বরন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, বিভিন্ন স্টলে বাংলাদেশী ফুড ফেস্টিভ্যাল। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও বড়দের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতায় আয়োজন।

প্রবাসীরা বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও সংস্কৃতির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন।

বাংলা বর্ষবরণের উৎসব হয়ে ওঠে ইউরোপের বুকে যেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.